ভুয়া প্রজ্ঞাপনে সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক পদে যোগদানের চেষ্টা

by glmmostofa@gmail.com
নিজস্ব প্রতিবেদক।।
রাষ্ট্রপতির ভুয়া প্রজ্ঞাপন নিয়ে ইরফান জাহান নূর নামে এক ব্যক্তি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক হিসেবে যোগদানের চেষ্টার ঘটনা ঘটেছে। পরে তাকে আটক করে শাহবাগ থানা পুলিশ।
সোমবার দুপুরে বিএমইউ’র জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতির ভুয়া প্রজ্ঞাপন নিয়ে ইরফান জাহান নূর নামে এক ব্যক্তির বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক হিসেবে যোগদানের চেষ্টা করে। পরে বিষয়টি সুপার স্পেশালাইজড হাসপাতালের কর্তৃপক্ষের নজরে এলে প্রজ্ঞাপনটি যাচাইবাচাই করে সত্যতা না পেয়ে তাকে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

প্রশান্ত মজুমদার বলেন, ওই ভুয়া প্রজ্ঞাপনে উল্লেখিত জনাব ডা. ইরফান জামান নূর এটাই তার আসল নাম কিনা এবং তিনি পেশায় চিকিৎসক কিনা সেটা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে ভুয়া প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও আচার্য এর সদয় অনুমোদনক্রমে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০২৫ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী জনাব ডা. ইরফান জামান নূরকে, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ), ঢাকা এর সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক পদে নিয়োগ প্রদান করা হলো।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com