স্টাফ রিপোর্টার ।।
রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এমডি-এমএস রেসিডেন্সি ফেইজ-এ কোর্সে ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (২৪ নভেম্বর) অনুিষ্ঠত হবে। এরই মধ্যে পরীক্ষার সিট প্ল্যান প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার বিএসএমএমইউর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানােনা হয়।
বিএসএমএমইউর ওয়েবসাইটে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক এ কে এম মোশাররফ হোসেন স্বাক্ষরিত এ আসন বিন্যাস প্রকাশ করা হয়।
আসন বিন্যাস অনুযায়ী, মোট তিনটি কেন্দ্রে সকাল ৯টায় এক যোগে শুরু হবে এ পরীক্ষা, চলবে বেলা ১২টা পর্যন্ত।
কেন্দ্রগুলো হলো- বুয়েট পশ্চিম পলাশী ক্যাম্পাস, বুয়েট মূল ক্যাম্পাস ও বুয়েটের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। ৫টি অনুষদ তথা মেডিসিন অনুষদ, সার্জারি অনুষদ, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স, ডেনটিসট্রি অনুষদ এবং শিশু অনুষদে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
নিয়ম অনুযায়ী, একই দিন রাতে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে জানিেয়েছে বিশ্বিবদ্যালয় কর্তৃপক্ষ।
বিএসএমএমইউ/
/চিকিৎসা/পরীক্ষা