বারডেমে রোগীদের প্রেসক্রিপশনে ‘ওষুধের জেনেরিক’ নাম লেখার নির্দেশ

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।। 

রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে রোগীদের চিকিৎসার ব্যবস্থাপত্রে (প্রেসক্রিপশন)  ওষুধের জেনেরিক নাম ও স্পষ্ট অক্ষরে ব্যবহারবিধি লিখতে চিকিৎসকদের নির্দেশ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

গত ৯ জুলাই বারডেম হাসপাতালের পরিচালক (প্রশাসন) ব্রি. জে. (অব.) ডা. মোহাম্মদ মহসিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বারডেম ও বারডেম জেনারেল হাসপাতালে (মহিলা ও শিশু) ভর্তিকৃত রোগীদের  প্রেসক্রিপশনে ওষুধের জেনেরিক নাম বড় অক্ষরে (CAPITAL LETTER) এবং ওষুধের ব্যবহারবিধি স্পষ্ট অক্ষরে লেখার জন্য সকল চিকিৎসক ও কনসালটেন্টকে অনুরোধ করা হলো।

মহাপরিচালকের নির্দেশে এ নির্দেশনা জারি করা হয়েছে বলেও উল্লেখ করা হয়।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com