ঢাকা মেডিকেলে পাঁচ বছর পর চালু ‘বোন ম্যারো ট্রান্সপ্লান্ট

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।।

প্রাণঘাতী  করোনার কারণে বন্ধ হওয়ার পাঁচ বছর পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট পুনরায় চালু করা হয়েছে।  শনিবার সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতালের নতুন ভবনের ১০ তলায় এ কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক মো. সায়েদুর রহমান,ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান, উপপরিচালক ডা. মো. আশরাফুল আলম, সহকারী পরিচালক ডা. মো. আব্দুর রহমানসহ হাসপাতালের চিকিৎসক ও নার্সরা।

উদ্বোধন শেষে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন,  কোভিড শুরুর পর থেকে ঢাকা মেডিক্যালের বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টের যে অবকাঠামো ছিল তা ক্ষতিগ্রস্ত হওয়ায় কার্যক্রম চেঞ্জ হয়ে যায়। তারপর থেকে বন্ধ থাকে।এরপর ২০২৩ সালে যখন চালু করার চেষ্টা করা হলেও বিভিন্ন কারনে চালু করা সম্ভব হয়নি। আজ সম্পুর্নরুপে এটা চালু করা হলো।

তিনি আরও বলেন, এই চিকিৎসা একটা কস্টলি চিকিৎসা, সরকারের পক্ষ থেকে আমরা একটা ফান্ড এডুকেশন দিয়েছি। রোগীদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যাদের সামর্থ্য আছে, তারা সুযোগটা নিতে যাবনেনা। যাদের সামর্থ্য নাই তারাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সুযোগটা নিবেন।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, এই কেন্দ্রটি আন্তর্জাতিক মানের বিএমটি ইউনিট হিসেবে গড়ে তোলা হয়েছে। এখানে সব ধরনের ল্যাব ফ্যাসিলিটিজ রয়েছে। চট্টগ্রাম মেডিকেল ও স্যার সলিমুল্লাহ মেডিকেল থেকে দুইজন দীর্ঘ মেয়াদে প্রশিক্ষিত হেমাটোলোজিস্ট এখানে অংশ নেবেন, এবং ঢামেকে একজনরাও সহায়তা করবেন। আমরা আশা করি আগামী এক বছরের মধ্যে দেশের সর্বোচ্চ বোনম্যারো ট্রান্সপ্লান্ট এখানে হবে।

তিনি বলেন, বাংলাদেশে সরকারে কর্মরত হেমাটোলজিস্টদের মধ্যে বিএমটি ট্রেইন যারা আছেন তাদের সবাইকে এতসাথে করে এই সেন্টার চালু করা হয়েছে। আমরা আসা করি এটা একটি টেকনিক্যাল বোডি হিসেবে কাজ করবে। এখানে বর্তমানে ৫ জন ভর্তি আছে। আশা করি, এক থেকে দুই সপ্তাহের মধ্যে ট্রান্সপ্যান্ট হয়ে যাবে। আমরা আসা করি আগামী এক বছরের মধ্যে দেশের সর্বচ্চ বিএমটি এখানে হবে।

অনুষ্ঠানে হাসপাতালের নতুন সিসিইউ বেড, নতুন আল্ট্রাসনোগ্রাম যন্ত্র, কিছু টিকিট কাউন্টার ও অন্যান্য আধুনিক পরিবর্ধন ঘুরে দেখেন স্বাস্থ্য উপদেষ্টা ও বিশেষ অতিথি বৃন্দ।

 

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com