সাড়ে ৩ হাজার  চিকিৎসক নিয়োগ প্রায় চূড়ান্ত : স্বাস্থ্য মহাপরিচালক

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।।

দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক সংকট দূর করতে সাড়ে ৩ হাজার  চিকিৎসক নিয়োগ প্রক্রিয়া প্রায় চূড়ান্ত বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর। তিনি বলেছেন, শীঘ্রই  সাড়ে ৩ হাজার  চিকিৎসক নিয়োগ দেওয়া হবে এবং তারা যোগদান করবেন।  তবে আরও ৩ হাজার ৮০০ চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। ৪৫, ৪৬ ও ৪৭তম বিসিএস পরীক্ষার মাধ্যমে তাদের নিয়োগ চূড়ান্ত করা হবে।

বুধবার মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরে সাংবাদিকদের সাথে কথা আলাপকালে  তিনি এ তথ্য জানান।

মহাপরিচালক বলেন, বাংলাদেশ সরকারি কর্মকমিশন পিএসসি থেকে স্পেশাল বিসিএস থেকে তাদের নিয়োগের বিষয়ে ইতিমধ্যেই সুপারিশ করা হয়েছে।

পুলিশ ভেরিফিকেশন এবং অন্যান্য কিছু প্রশাসনিক কাজ সম্পন্ন করে এ মাসেই তারা যোগদান করতে পারবে বলে আশা প্রকাশ করেন এই পেডিয়াট্রিক সার্জন এবং স্বাস্থ্যসেবা প্রশাসক।

মো. আবু জাফর বলেন, সারাদেশের জেলা উপজেলা পর্যায়ে ১২ হাজার ৩৯৭ জন চিকিৎসকের পদ শূন্য রয়েছে।৪৮তম বিসিএসে সুপারিশ করা হয়েছে ৩ হাজার ১২০ জন। এর মধ্যে ৩০০ জন রয়েছে ডেন্টাল। বাকি ২ হাজার ৮২০ জন সহকারী সার্জন।

তিনি বলেন, পর্যায়ক্রমে চিকিৎসকদের শূন্য পদ পূরণ করা হবে। এ বিষয়ে বর্তমান সরকার যথেষ্ট আন্তরিক।

মহাপরিচালক বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর স্বাস্থ্য উপদেষ্টা এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে নিয়োজিত বিশেষ সহকারীকে চিকিৎসকের শূন্য পদের বিষয়ে জানানো হলে তারা আন্তরিকতা সঙ্গে বিষয়টি বিবেচনা করেন। আর প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা পাওয়া সাপেক্ষে চিকিৎসকদের শূন্য পদ পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মহাপরিচালক।

 

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com