ঢাকা জেলায় সোয়া ৫ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক : শিশুর  সুস্থভাবে বেঁচে থাকা, স্বাভাবিক বৃদ্ধি,  দৃষ্টিশক্তির ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য  ভিটামিন-এ অন্যতম গুরুত্বপূর্ণ। আর লক্ষ্যে  ঢাকা জেলার ৬টি উপজেলা ৫ লাখ ২৬ হাজার ২৪০ জন শিশুকে ভিটামিন “এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এক্ষেত্রে ৬-১১ বছর বয়সী ৭৪ হাজার ৮২ জন শিশুকে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের ৪ লাখ ৫২ হাজার ১৫৮ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। সব মিলিয়ে মোট ৫ লাখ মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এ কার্যক্রম।

 সোমবার ঢাকা জেলা সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকার ডেপুটি সিভিল সার্জন ডা. ইয়াসমিন নাহার। সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. মহসিন মিয়ার সঞ্চালনায় এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মেডিক্যাল অফিসার ডা. রিজওয়ানা পারভীন, ডা. কাজী মো. ওমর ফারুক, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা শাহানা পারভীনসহ আরও অনেকে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল শিশুদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ডায়রিয়া-নিউমোনিয়ার প্রকোপ কমায়, অন্ধত্ব দূর করে। এজন্য শিশুদেরকে বাড়ির পাশের কেন্দ্রে গিয়ে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়াতে হবে। তবে অসুস্থ শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো যাবে না।

এ সময় বলা হয়, ভিটামিন এ প্লাস ক্যম্পেইন মানে অনেকেই মনে করেন শিশুদের ক্যাপসুল খাওয়ানো ছাড়া আরও কিছু খাওয়ানো হবে। আসলে বিষয়টি তা নয়। ক্যাপসুল খাওয়ানোর পাশাপাশি আমরা কিছু মূল্যবান স্বাস্থবার্তা প্রচার করি। যা অভিভাবকরা আমলে নিলে শিশুরা সুস্থভাবে বেড়ে উঠবে। এ কারণে শিশুকে ভিটামিন এ কাপসুল খাওয়ালে শুধু চলবে না, বরং আমাদের সবাইকে স্বাস্থ সচেতন বার্তাসমুহ মুখে মুখে যে যেভাবে পারি প্রচার করতে হবে। তাহলে সরকারের এই ক্যাম্পেইন সফল হবে।

ঢাকার ৬টা উপজেলার মধ্যে ধামরাই, দোহার, কেরাণীগঞ্জ, নবাবগঞ্জ, সাভার ও সাভার পৌরসভা এলাকায় এ ক্যাম্পেইন চলবে। ছয় উপজেলার মোট ১৭৪৩ টি স্থায়ী ও ১২৫ অস্থায়ী কেন্দ্রে শিশুদের ভিটামিন এ খাওয়ানো হবে। এতে নিয়োজিত থাকবেন ৩ হাজার ৪৮৬ জন স্বেচ্ছাসেবক। এছাড়াও পর্যাপ্ত ডাক্তার, নার্সসহ স্বাস্থ্যকর্মীরা এ কাজে সরাসরি অংশ নেবেন।

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলাকালে এ ক্যাপসুল খাওয়ানোর পাশাপাশি জন্মের পরপর নবজাতককে শালদুধ খাওয়ানো, ৬ মাস পর্যন্ত শিশুকে শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়ানো; শিশুর ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমাণমত ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোর বার্তাও প্রচার করা হবে।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com