‘কোনো মেডিকেল কলেজ বন্ধের ইচ্ছা সরকারের নেই’

by glmmostofa@gmail.com

মাগুরা প্রতিনিধি।। 

দেশের মেডিকেল কলেজ বন্ধ, স্থানান্তর বা অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে অধিভুক্ত করার কোনো ইচ্ছা সরকারের নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার (১৮ এপ্রিল) সকালে মাগুরা মেডিকেল কলেজ পরিদর্শনকালে শিক্ষার্থীদের অভিযোগের জবাবে প্রেস সচিব এ কথা বলেছেন।

শফিকুল আলম বলেন, মেডিকেল কলেজ বন্ধ, স্থানান্তর বা অন্য কোনও প্রতিষ্ঠানের সঙ্গে অধিভুক্ত করার কোনও ইচ্ছা সরকারের নেই। কলেজের ভবিষ্যত নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্বেগের পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করেন তিনি।

প্রেস সচিব জানান, কলেজের একাডেমিক অগ্রগতি সম্পর্কে তিনি সম্যক অবহিত, যা সন্তোষজনক বলে বর্ণনা করেছেন। একই সাথে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে, দায়িত্বশীল নাগরিক হয়ে উঠতে এবং দেশের জন্য ইতিবাচক অবদান রাখতে উৎসাহিত করেন তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মো. ওহিদুল ইসলাম ও কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল হাসান শিক্ষক-শিক্ষার্থীরা ।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com