এক বছরে ডেঙ্গুতে ১৭০৫  জনের মৃত্যু

হাসপাতালে ভর্তি ৩ লাখ ২১ হাজারের বেশি 

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।।

 চলতি বছরে দেশে  ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৭০৫ জনের।  যা দেশের ইতিহাসে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।  আর  দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু হয়েছে এবং  হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৬ জন। এই নিয়ে চলতি মাসের অর্থাৎ ডিসেম্বরে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৮৩ জনের এবং আক্রান্ত হয়েছে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ২৮৮ জন।

রোববার (৩১ ডিসেম্বরে) স্বাস্থ্য অধিদফতরের থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে বলায় হয়, দেশে বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৭’শ ২৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২’শ ৯৫ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে  ৪’শ ৩০  জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। আর গত ২৪ ঘন্টায় ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৩৫ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৭১ জন।

অধিদফতরের তথ্যমতে, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতাল চলতি বছরে ডেঙ্গু-আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন । এর মধ্যে  ঢাকা সিটিতে ১  লাখ ১০ হাজার ৮ জন এবং ঢাকার বাইরে আক্রান্ত  হয়ে চিকিৎসা নিয়েছেন ২ লাখ  ১১ হাজার ১৭১ জন। আর চলতি বছরে মোট হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন ৩ লাখ ১৮ হাজার ৭৪৯ জন রোগী ।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com