‘চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যথার ওষুধ খেলে কিডনি ক্ষতিগ্রস্ত হয়’

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ জানিয়েছেন, চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যথার ওষুধ খেলে কিডনি ক্ষতিগ্রস্ত হয়। শরীরের কোথাও ব্যথা অনুভূত হলে অনেকে চিকিৎসকের পরামর্শ ছাড়াই ব্যথানাশক ওষুধ ব্যবহার করে থাকেন। যখনই কোন মানুষের শরীরে সন্ধিতে ব্যথা অনুভব করবেন, তখনই রিউমাটোলোজি বিভাগের চিকিৎসকের পরামর্শ নেবেন। পরামর্শ অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা করবেন।

শনিবার (৩ ফেব্রুয়ারী)  বিএসএমএমইউয়ে আর্থাইটিস সচেতনতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে র‌্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

‘রিউমাটয়েড র্আথ্রাইটিসে সুন্দর ভবিষ্যৎ: প্রয়োজন দ্রুত রোগ নির্ণয় এবং যথাযখ চিকিৎসা’- এই প্রতিপাদ্য নিয়ে দিবসটি উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়টির রিউমাটোলোজি বিভাগ।

অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, রিউমাটয়েড আর্থ্রাইটিসের রোগীরা ঘরে বসে ব্যথার ওষুধ খেয়ে থাকে। নিজেরা ওষুধ না খেয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন। চিকিৎসা বাংলাদেশের ১৭ হাজার রোগী কিডনির ডায়ালাইসিস নিয়ে থাকেন এবং প্র্য়া তিন হাজার রোগী কিডনি  প্রতিতস্থাপনের  প্রয়োজন হয়।

উপাচার্য বলেন, রোগ ধরা পরলে চিকিৎসকের নির্দেশনা মোতাবেক চলাচল করলে এ রোগের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া যাবে। ব্যথা নিয়ে ঘরে পরে থাকলে ক্ষতি হবে। এটি এমন রোগ, যা শরীরের অন্যান্য অংশকেও ক্ষতিগ্রস্ত করে। এমন রোগীরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে সুচিকিৎসা পাবে। রিউমাটয়েড আর্থ্রাইটিসের চিকিৎসা না করলে পঙ্গু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

এসময় অন্যান্যদের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, রিউমাটোলোজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মিনহাজ রহিম চৌধুরী, অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. নাজির উদ্দিন মোল্লাহ্, অধিকতর উন্নয়ন প্রকল্প সমূহের পরিচালক সহযোগী অধ্যাপক ডা. ফারুক হোসেন, সহেযাগী অধ্যাপক (সার্জিক্যাল অনকোলোজি) ডা. মো. রাসেল, রিউমাটোলোজ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শামীম আহমেদ, সহকারী  অধ্যাপক ডা. মেজর (অব.) সৈয়দ জামিল আব্দাল, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক দেবাশীষ বৈরাগী প্রমুখ উপস্থিত ছিলেন।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com